নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ট্যাপেন্ডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে মান্দা থানার একটি দল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে। এ সময় মান্দা উপজেলার গোপালপুর বাজার থেকে গোপালপুর কামিল মাদ্রাসাগামী সড়কের পাশে দ্বিতীয় আসামির ফার্নিচারের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জামিনুর রহমান ওরফে জনি (৪০), পিতা: মো. আব্বাস উদ্দিন এবং মো. শাহদুল আলম (৩২), পিতা: মোজাহার মোল্লা। উভয়ের বাড়ি পরানপুর, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৮ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন