Nagorik Somoy News

মহাসড়কে ডাকাতের হামলা সাংবাদিক নেতাদের সর্বস্ব লুট

তিন দিনের সাংগঠনিক সফর শেষে ঢাকায় ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নেতৃবৃন্দ। চট্টগ্রামের মিরসরাই এলাকায় মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

শনিবার (১ আগস্ট) আহমেদ আবু জাফর জানান, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে তিন দিনের সাংগঠনিক সফর শেষে ৩১ জুলাই দিবাগত রাতে একটি প্রাইভেটকারে করে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। গাড়িতে চালকসহ মোট চারজন ছিলেন।

তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের মিরসরাই থানার কমর আলী এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা ডাকাতরা গাড়ি লক্ষ্য করে একটি লোহার রড ছুড়ে মারে। এতে গাড়িতে বিকট শব্দ হলে চালক যান্ত্রিক ত্রুটি হয়েছে মনে করে গাড়ি থামান।

গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তাদের সঙ্গে থাকা প্রায় ৯০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে এএসআই জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করেন।

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার পরদিন রাতেই আহমেদ আবু জাফর বাদী হয়ে মিরসরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে সাংবাদিক নেতাদের ওপর ডাকাতির ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মহাসড়কে ডাকাতের হামলা সাংবাদিক নেতাদের সর্বস্ব লুট

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x