কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, হামলা-ভয়ভীতি দেখিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না।
শুক্রবার (৩১ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের মেরে ফেললেও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে।’
ড. আতিক মুজাহিদ অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা ও রাষ্ট্র সংস্কারের দাবিকে সামনে রেখে তাদের কর্মসূচি চললেও রাজনৈতিক সহিংসতা এখনো বন্ধ হয়নি। তার ভাষ্য, শান্তিপূর্ণ কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে দলের এক নেতার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।
তিনি বলেন, সাম্প্রতিক হামলায় আহতদের মধ্যে একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে। এ ধরনের সহিংসতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রতিপক্ষের ওপর হামলার সংস্কৃতির অবসান হওয়া প্রয়োজন।
এনসিপির এই নেতা বলেন, দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই ভয়মুক্তভাবে মতপ্রকাশ, রাজনীতি ও গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। সহিংসতার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে ড. আতিক মুজাহিদ বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। তিনি জানান, ঘটনাটির বিচার নিশ্চিত করতে এনসিপির পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিয়ে তিনি বলেন, গুরুতর আহতদের একজনের শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক এবং তার চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন