Nagorik Somoy News

পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানার মাদকবিরোধী অভিযান: মাদকসংশ্লিষ্ট ১০ আসামি গ্রেপ্তার আদালতে প্রেরণ

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে মহাদেবপুর থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় ২০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া আরেকটি অভিযানে ২৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধারসহ আরও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মহাদেবপুর থানার আরেক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৬ জন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মাদকসংশ্লিষ্ট মোট ১০ জন আসামিকে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানার মাদকবিরোধী অভিযান: মাদকসংশ্লিষ্ট ১০ আসামি গ্রেপ্তার আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x