Nagorik Somoy News

পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের সড়কের বেহাল দশা দুর্ভোগে হাজারো মানুষ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের বেহাল সড়ক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্ত ও যানবাহনের চাকার তৈরি বড় বড় খাঁজে পানি জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথচারী, শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অ্যাম্বুলেন্স চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ আরও বেড়ে যায়। কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে চরম সংকট।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার অথবা পাকা করার উদ্যোগ গ্রহণ করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের সড়কের বেহাল দশা দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x