জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, জুলাই মাসকে ঘিরে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং শহীদদের স্মরণে নানা আয়োজন করেছে।
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে মতপার্থক্য যেন সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আসাদুল করিম শাহীন, সাঈদ সোহরাব ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন