Nagorik Somoy News

রাজনৈতিক বার্তা ও ফাইনালের বিশৃঙ্খলা আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া শুরু

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল শেষে মাঠের বিশৃঙ্খলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা।

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ‘Las Malvinas son Argentinas’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবি তুলে ধরা ওই ব্যানারকে রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করছে ফিফা।

শুধু ব্যানার প্রদর্শনই নয়, ফিফার অভিযোগপত্রে বৈষম্যমূলক স্লোগান, ম্যাচ ও নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, অনুপযুক্ত বার্তা প্রদর্শন, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু এবং দর্শকদের বস্তু নিক্ষেপসহ একাধিক অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও পৃথক তদন্ত চলছে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, সহকারী কোচ রবার্তো আয়ালা ও থিয়াগো আলমাদার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় স্পেনের ফুটবলার গাভির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

ফিফা জানিয়েছে, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সূত্র: The Guardian

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজনৈতিক বার্তা ও ফাইনালের বিশৃঙ্খলা আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x