চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ অভিযানে যশোর জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা কিংবা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন