Nagorik Somoy News

হবিগঞ্জে উত্তেজনা এড়াতে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ আদেশ জারি করেন।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, একই সময়ে এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের পৃথক কর্মসূচি ঘোষণার কারণে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এতে সংঘর্ষ, জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জারি করা আদেশে হবিগঞ্জ পৌরসভা মাঠ, তিনকোনা পুকুরপাড়, শায়েস্তানগর, সিনেমা হল সড়ক, চৌধুরী বাজার, টাউন হল রোড, কোর্ট স্টেশন এলাকা ও ডিসি অফিসসংলগ্ন এলাকাসহ নির্ধারিত স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ইট-পাটকেল, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন কোনো বস্তু বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে উত্তেজনা এড়াতে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x