Nagorik Somoy News

গরু চোর সন্দেহে দম্পতিকে গণপিটুনি, পরে যা জানালো পুলিশ

পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক স্বামী-স্ত্রীকে আটক করে মারধরের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বিরুদ্ধে গরু চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া দুজন হলেন ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার বাসিন্দা মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে। স্বামী-স্ত্রী নিজেদের একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। উমিরপুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে। এরপর তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন।

এ সময় স্থানীয় কয়েকজন তাদের আচরণে সন্দেহ প্রকাশ করে গরু চোর মনে করেন। একপর্যায়ে তাদের আটক করে মারধর করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভোরের দিকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গরু চোর নন। পিকআপ বিকল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গরু চোর সন্দেহে দম্পতিকে গণপিটুনি, পরে যা জানালো পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x