বিএনপিকে ফ্যাসিবাদের দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এমন মন্তব্য করেন, তাদের হয় বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, অথবা তারা পূর্বধারণা থেকে এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একাধিকবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তাই দলটিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষুদ্র ঋণ, উদ্যোক্তা সহায়তা, কিশোরীদের প্রণোদনা এবং উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী বলেন, কৃষি, নারী উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন