Nagorik Somoy News

ঝালকাঠিতে গাছে ধাক্কা খেয়ে খাদে অ্যাম্বুলেন্স রোগীসহ আহত ৬

ঝালকাঠি থেকে একজন রোগীকে ঢাকায় নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে একটি অ্যাম্বুলেন্স। এ ঘটনায় রোগী, স্বজন ও চালকসহ মোট ছয়জন আহত হয়েছেন।

সোমবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ফজলুল হক হাওলাদার (৭৫), তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা, পুত্রবধূ আফরোজা বেগম, জামাতা মামুন হাসান লাভলু, নাতি পলক হোসেন এবং অ্যাম্বুলেন্সের চালক। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে রোগীকে নিয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রায়াপুর বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত ফজলুল হক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। অপর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে গাছে ধাক্কা খেয়ে খাদে অ্যাম্বুলেন্স রোগীসহ আহত ৬

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x