ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ২৬ জুলাই ২০২৬ থেকে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে রোববার বিকেলে প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি টাকার বান্ডিল হাতে নিয়ে গুনে গুনে গ্রহণ করছেন। একই ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও তাকে মন্তব্য করতে শোনা যায়।
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, সেটি ঘুষের টাকা নয়; বরং আগে ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার দৃশ্য। যদিও তিনি ওই অর্থ ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রক্রিয়া শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন