Nagorik Somoy News

দীর্ঘ বিরতির অবসান আজ থেকে আবারও শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

ছবি : সংগৃহীত

বন্যার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ (সোমবার) থেকে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের হাজারো পরীক্ষার্থী আবারও পরীক্ষার হলে ফিরছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (প্রথম পত্র) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি (প্রথম পত্র) পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান (দ্বিতীয় পত্র) ও তাজভিদ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নেবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয় বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষার কার্যক্রম শুরু করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দীর্ঘ বিরতির অবসান আজ থেকে আবারও শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x