Nagorik Somoy News

সাইবার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক এইচ আর শফিক

সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক) জামিন পেয়েছেন। শনিবার ২৫ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন শুনানিতে সাংবাদিক শফিকের পক্ষে আইনি লড়াই করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হায়দার রবিউল হোসাইন রবি, অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট আল মাহমুদ।

এর আগে গত ২১ জুলাই শাহবাগ থানা পুলিশ সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় হাফিজুর রহমান শফিককে আটক করে। পরদিন ২২ জুলাই আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক শফিকের গ্রেপ্তারের পর বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁকে মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন করেন সাংবাদিকরা।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে আইনি হয়রানির মুখে পড়তে হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগের বিষয়। তারা বলেন, কোনো প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের জন্য কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাইবার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক এইচ আর শফিক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x