ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিংগুরা গ্রামের বিল্লাল মিয়ার দুই বছর বয়সী মেয়ে রুজাইনা আক্তার এবং দরশা গ্রামের রফিকুল ইসলামের সাত বছর বয়সী ছেলে রোহান।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগুরা গ্রামে রুজাইনার মা শিশুটিকে বাড়ির উঠানে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দরশা গ্রামে রোহান গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন