Nagorik Somoy News

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সরকারবিরোধী ষড়যন্ত্র বলে দাবি এনএফটিইর

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিকে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে ন্যাশনাল টিচার্স ফোরাম ফর টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ (এনএফটিই)।

রোববার (২৬ জুলাই) সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শিক্ষক নেতারা এ অভিমত প্রকাশ করেন।

বৈঠকে বক্তারা বলেন, সরকারের ভেতরের সুযোগসন্ধানী একটি মহল, সাবেক সরকারের অনুসারী কিছু ব্যক্তি এবং ‘অটো পাস’ প্রত্যাশী গোষ্ঠী শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে জড়িত রয়েছে।

তাদের দাবি, বর্তমান শিক্ষামন্ত্রী সেশনজট কমানো, শনিবার পরীক্ষা গ্রহণসহ শিক্ষাব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। এসব পদক্ষেপে অসন্তুষ্ট একটি মহল তার বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এনএফটিইর নেতারা আরও বলেন, দেশের শিক্ষা খাতের সংস্কার ও উন্নয়নে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে তারা মন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

গোলটেবিল বৈঠকে অধ্যক্ষ রফিকা আফরোজ, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যাপক গোলাম রাসূল সানি, অধ্যাপক মনিরুল ইসলাম মাসুদ, অধ্যাপিকা ফারহানা হক, অধ্যাপক কে এম নাহিদ হাসান, অধ্যাপিকা ইপফাত আরা এবং সিনিয়র শিক্ষক আমিনুর রশিদসহ বিভিন্ন শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সরকারবিরোধী ষড়যন্ত্র বলে দাবি এনএফটিইর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x