Nagorik Somoy News

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ নারী-শিশুসহ চারজনকে ফেরাল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন এক নারী ও তিন শিশু। তবে বিজিবির টহল দলের তৎপরতায় সীমান্তেই তাদের ফেরত পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওই চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। পরে সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে।

পরিস্থিতি মূল্যায়নের পর বিজিবি সদস্যরা তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন এবং সীমান্ত থেকেই ফেরত পাঠান।

বিজিবি আরও জানিয়েছে, ঘটনাস্থলে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও অন্যান্য চোরাচালান রোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ নারী-শিশুসহ চারজনকে ফেরাল বিজিবি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x