Nagorik Somoy News

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত

বাগেরহাট শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য হিসেবে আইন পেশায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রাতে চেম্বারের কাজ শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শান্ত। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তার পিঠ ও পাঁজরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x