ভারতের চলমান ছাত্র-তরুণদের আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের যে ছাত্র-তরুণরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, তাদের আমরা সাধুবাদ জানাই। তাদের আন্দোলনের ফলে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তরুণদের এই জাগরণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, তরুণদের নেতৃত্বে পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, সেটি জুলাই আন্দোলনের ধারাবাহিকতা। তার দাবি, বিভিন্ন দেশের সরকার এখন জনগণের শক্তি ও তরুণদের ভূমিকা নিয়ে সতর্ক হচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। যারা জনগণের রায় ও আন্দোলনের চেতনাকে উপেক্ষা করবে, তাদের রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্যের প্রয়োজন রয়েছে। দেশের মানুষ পরিবর্তনের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাই শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন