ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠলেও তা গ্রহণ করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটি জানিয়েছে, অভিযোগটি ফিফার অভ্যন্তরীণ শাসনব্যবস্থা ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের নেই।
আইওসি এক বিবৃতিতে জানায়, ফিফার প্রশাসনিক সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক কিংবা ফুটবলের নিয়ম বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো তাদের নৈতিকতা বিধির আওতায় পড়ে না। ফলে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করার সুযোগ নেই।
বিতর্কের সূত্রপাত যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে পরে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এর পর মানবাধিকারভিত্তিক সংস্থা ফেয়ারস্কয়ার অভিযোগ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ এবং ইনফান্তিনোর অবস্থান অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতির পরিপন্থী হতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে আইওসির কাছে তদন্তের আবেদন জানানো হয়।
তবে আইওসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের অভিযোগ ফিফার নিজস্ব শাসন ও নৈতিকতার বিষয়। তাই এ বিষয়ে তারা কোনো তদন্ত করবে না।
এদিকে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি বিবেচনা করছে। সংস্থাটির সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাদের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন