ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহেশপুর সীমান্তের সামন্তা এলাকার সিঙ্গামোড়া বিএসএফ ক্যাম্পের গেট দিয়ে দুই নারী ও চার পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
খবর পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। পরে ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন