Nagorik Somoy News

নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

ছবি : সংগৃহীত

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, অশালীন আচরণ ও মানসিকভাবে হয়রানির অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (শৃঙ্খলা-২) মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত ২২ জুলাইয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভুক্তভোগী আবাসিক সার্জনের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে যোগদানের পর থেকে বিভিন্ন সময় তাকে অপ্রয়োজনে নিজের দপ্তরে ডেকে অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত দেওয়া হতো। অভিযোগটি সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের আওতায় পড়ে। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

এছাড়া ডা. রেজওয়ানুর আলমকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুলাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তত্ত্বাবধায়ক তাকে ব্যক্তিগত কক্ষে একসঙ্গে সময় কাটানোর অনৈতিক প্রস্তাব দেন। এতে সম্মতি না দেওয়ার পরদিন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যা তিনি হয়রানির অংশ বলে দাবি করেন।

যদিও এক পর্যায়ে তিনি অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছিলেন, পরে নতুন আবেদনে দাবি করেন যে চাপ ও ভয়ভীতি দেখিয়ে সেই আবেদন নেওয়া হয়েছিল। তিনি অভিযোগের প্রতিটি বিষয়ে এখনো অনড় রয়েছেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।

অন্যদিকে, ডা. রেজওয়ানুর আলম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং হাসপাতালের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x