Nagorik Somoy News

ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দলীয় পদ এবং সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে খলিলুর রহমান লেখেন, দীর্ঘদিন ধরে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে স্বেচ্ছায় দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে দলের কয়েকজন সংসদ সদস্য ও উচ্চপদস্থ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যভিচার, দুর্নীতি, লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগ তার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, কোনো ব্যক্তি বা সংগঠনের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকলেই তারা ইসলামের আদর্শের প্রকৃত প্রতিনিধি হয়ে যায় না। তার মতে, একটি ব্যক্তি বা সংগঠনের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তাদের কর্ম ও চরিত্রের মাধ্যমে।

পোস্টের শেষাংশে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে নিজের কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x