বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দলের কেউ ভুল বা অপরাধ করলে তা গোপন না রেখে সামনে আনার আহ্বান জানানো হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কোনো অনিয়ম বা অপরাধের তথ্য প্রমাণিত হলে দল তা সংশোধনের উদ্যোগ নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আদর্শিক সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের নৈতিকতার প্রশ্নে আরও বেশি সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত ও সাংগঠনিক আচরণে শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জামায়াত আমির আরও বলেন, ছোটখাটো ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অপরাধ বা নৈতিক বিচ্যুতির ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, এ সতর্কবার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, নিজের জন্যও প্রযোজ্য। সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন