চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তাদের মধ্যে দুজনের সন্ধান মিললেও, বাকি পাঁচজন বাংলাদেশে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খোঁজ পাওয়া দুজন হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা আমিনুর রহমান এবং তাঁর ছেলে খলিলুর রহমান। তবে অন্য পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আমিনুর রহমান জানান, প্রায় আড়াই বছর আগে কাজের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ভোরে বিএসএফ তাদের চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং পরে বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হওয়ার পর নিরাপত্তার কারণে সাতজনই আলাদা আলাদা পথে চলে যান।
স্থানীয়দের দাবি, ভোরে সীমান্ত এলাকা থেকে বেরিয়ে আসা ওই দুই ব্যক্তি জানান, ভারতীয় সীমান্তের একটি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে।
এদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি তাদের নজরে এসেছে। তবে ভিডিওতে উল্লেখিত 'পাটোয়ারী' নামে কোনো সীমান্ত এলাকা ৫৮ বিজিবির দায়িত্বাধীন ভারতীয় অংশে নেই। এছাড়া খোঁজ পাওয়া দুই ব্যক্তিকেও এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে তিনি জানান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন