জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে দলটির জন্য প্রতীকীভাবে চার ধরনের ‘কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার ভাষ্য, বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবেই এসব ‘কার্ড’ দেওয়া হবে।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ শেষে শহরের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’, যুবদলকে ‘দখলবাজি কার্ড’ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে ‘সমন্বিত লাল কার্ড’ তুলে দিতে চান।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বরং বিভিন্ন খাতে দখলদারিত্ব প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে প্রবাসীদের রেমিট্যান্স বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি এবং তরুণদের নতুন আন্দোলনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড় (জুলাই চত্বর) থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত জনসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন