Nagorik Somoy News

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে ১২৮তম বার অপেক্ষা

ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। দীর্ঘ ১৪ বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় এবার ১২৮তম বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পরিবর্তন করা হলো।

বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। তবে তিনি নিজে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন। পরে আদালত তার বক্তব্য গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। আগামী ২৭ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

চাঞ্চল্যকর এ মামলার তদন্ত প্রথমে পুলিশের হাতে থাকলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় তদন্ত করেও রহস্য উদঘাটন করতে না পারায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‍্যাবের কাছে দেওয়া হয়।

মামলায় বর্তমানে রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তানভীর রহমান খানকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন, আর পলাশ রুদ্র পাল জামিনের পর পলাতক রয়েছেন।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চার সদস্যের একটি টাস্কফোর্স কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে।

তবে টাস্কফোর্স গঠনের পরও নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় মামলার বিচারিক কার্যক্রম এখনও ঝুলে রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে ১২৮তম বার অপেক্ষা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x