Nagorik Somoy News

গাজী নজরুলকে ঘিরে বিতর্ক, তদন্ত করে সিদ্ধান্ত নেবে জামায়াত

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংবাদের বিষয়ে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি যাচাই করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের বিষয়ে দল অবগত রয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্যের ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দলটি জানিয়েছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও প্রকৃত ঘটনা যাচাই করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজী নজরুলকে ঘিরে বিতর্ক, তদন্ত করে সিদ্ধান্ত নেবে জামায়াত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x