কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় সীমান্তে টহলরত টেকনাফ-২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় দুই বছর আগে রাখাইন অঞ্চলে আরাকান আর্মির হাতে আটক হন। এরপর থেকে তারা কাউয়ারবিল এলাকার একটি ক্যাম্পে জিম্মি অবস্থায় ছিলেন। সম্প্রতি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে।
তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন