Nagorik Somoy News

বৃষ্টিতে পাবনায় ভয়াবহ বাস দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০

পাবনায় দুই বাস মুখোমুখি সংঘর্ষ

পাবনার পাবনা–নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন বাস এবং পাবনা থেকে কাশিনাথপুরগামী ভলকা বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এমন পরিস্থিতিতে বিপরীত দিক থেকে আসা দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া এক যাত্রীকে উদ্ধার করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বৃষ্টিতে পাবনায় ভয়াবহ বাস দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x