সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি, সরকারের ব্যর্থতার কারণে গ্রামাঞ্চলের মানুষ বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও পরে তা আর কমানো হয়নি। এর প্রভাব বিদ্যুৎ খাতসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে গ্রামাঞ্চলে লোডশেডিং এতটাই বেড়েছে যে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। ফলে মানুষ প্রয়োজন মেটাতে মোমবাতি ও হারিকেন ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
দ্রব্যমূল্য নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা আসার পর থেকেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন