Nagorik Somoy News

স্পেনের ট্রফি উৎসবেও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে যখন স্পেনের ফুটবলাররা ট্রফি উঁচিয়ে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেও মঞ্চে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফাইনাল শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে স্পেনের অধিনায়ক রোদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ট্রফি হস্তান্তরের পর সাধারণত অতিথিরা মঞ্চ ত্যাগ করলেও ট্রাম্প সেখানে থেকেই যান। কনফেটি উড়তে শুরু করলে স্প্যানিশ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে হাততালি দিতে এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় তাকে।

সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদযাপন শুরুর আগে কয়েকজন স্প্যানিশ ফুটবলার একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করছেন। যদিও কেউ সরাসরি ট্রাম্পকে মঞ্চ ছাড়তে বলেননি, তবে খেলোয়াড়দের প্রতিক্রিয়া বিষয়টিকে আলোচনায় এনে দেয়।

এটি অবশ্য প্রথম ঘটনা নয়। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালেও চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার পর একইভাবে মঞ্চে অবস্থান করেছিলেন ট্রাম্প। পরে চেলসি অধিনায়ক রিস জেমস জানান, তাদের জানানো হয়েছিল প্রেসিডেন্ট মঞ্চ ছেড়ে চলে যাবেন। ইংলিশ তারকা কোল পালমারও স্বীকার করেছিলেন, ট্রাম্পের মঞ্চে থেকে যাওয়ায় খেলোয়াড়রা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিষয়টিকে ‘অস্বস্তিকর মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। অনেকের মতে, বিশ্বচ্যাম্পিয়ন দলের উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ট্রাম্প নিজের উপস্থিতি বজায় রেখেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

ঘটনাটির আরেকটি দিকও আলোচনায় এসেছে। চলতি মাসের শুরুতে ন্যাটোতে ব্যয় নিয়ে স্পেনের কঠোর সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি স্পেনকে ‘দুর্বল অংশীদার’ বলেও মন্তব্য করেছিলেন। অথচ সেই স্পেনের অধিনায়কের হাতেই এবার বিশ্বকাপ ট্রফি তুলে দিতে হয় তাকে।

এদিকে ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস, রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিসিয়াও। ম্যাচ শেষে তাদের সঙ্গে ট্রাম্প সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

অন্যদিকে, দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্যক্তিগত কুসংস্কারের কারণে স্টেডিয়ামে না গিয়ে নিজ বাসা থেকেই ম্যাচটি উপভোগ করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

স্পেনের ট্রফি উৎসবেও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x