Nagorik Somoy News

ধর্ষণ মামলায় এইচএসসি পরীক্ষার্থী ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে মো. জাহিদ খলিফা (২০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। তিনি সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের বাসিন্দা এবং হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। একই সঙ্গে তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

এর আগে এক তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহিদ খলিফা ও তার বড় ভাই নাঈম খলিফার বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের দাবি জানালে জাহিদ তা অস্বীকার করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, গ্রেফতার হওয়া জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধর্ষণ মামলায় এইচএসসি পরীক্ষার্থী ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x