Nagorik Somoy News

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সাবহানকে (সিআইপি)। সাধারণ সম্পাদক হয়েছেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের (এনডিসি) সই করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি।

এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ [সংশোধন] আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, নবগঠিত অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আদেশ জারির দিন থেকেই নতুন কমিটি কার্যকর হবে।

২৯ সদস্যের এই কমিটিতে সহসভাপতি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন সেন্টু, মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া, এ কে এম মাসুদুল ইসলাম এবং প্রকৌশলী শরীফ মো. আবুল হুসাইনকে।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টুলু উসামছ ও কবির আকবর চৌধুরী তাজ। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. হোসেন আলীকে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আরও ১৯ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x