Nagorik Somoy News

জয়পুরহাট এনসিপিতে ধাক্কা আহ্বায়কের পর যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

একদিনের ব্যবধানে এনসিপির দুই শীর্ষ নেতার সরে দাঁড়ানো ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখায় পরপর দুই শীর্ষ নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগের একদিন পর এবার যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানও দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগের বিষয়টি জানান আব্দুল মান্নান। তিনি জানিয়েছেন, গত ১১ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো কেন্দ্র থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাননি।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) একই ধরনের কারণ উল্লেখ করে জেলা আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গোলাম কিবরিয়া তাপস। তিনি জানান, ২ জুলাই কেন্দ্রীয় কমিটিতে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠালেও কোনো সিদ্ধান্ত না আসায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম কিবরিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তবে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, জেলা কমিটির দুই শীর্ষ নেতার পদত্যাগ ঘিরে নানা আলোচনা তৈরি হলেও এনসিপির নেতারা বলছেন, এর পেছনে কোনো অভ্যন্তরীণ বিরোধ নেই। জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর জানান, ব্যক্তিগত কারণেই তারা পদত্যাগ করেছেন এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জয়পুরহাট এনসিপিতে ধাক্কা আহ্বায়কের পর যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x