Nagorik Somoy News

এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর সড়কে ঝরল প্রাণ

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বাজনাব এলাকায় ইটাখোলা-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ ও স্বাধীন স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরীক্ষা শেষে দুই শিক্ষার্থী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর সড়কে ঝরল প্রাণ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বাজনাব এলাকায় ইটাখোলা-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ ও স্বাধীন স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরীক্ষা শেষে দুই শিক্ষার্থী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x