Nagorik Somoy News

ডিউটি শেষে আর জাগলেন না এসআই ব্যারাকে মিলল মরদেহ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে যাওয়ার পর আর জেগে ওঠেননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে সহকর্মীরা বারবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে ব্যারাকের কক্ষে যান। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের ২০ মে লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগ দিয়েছিলেন।

সহকর্মীদের ভাষ্য, শুক্রবার সারাদিন স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করেন তিনি। রাত ৮টার দিকে ডিউটি শেষ করে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন সকাল পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় সন্দেহ হলে সহকর্মীরা তার খোঁজ নেন এবং পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে এটি ঘুমের মধ্যে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মাত্র দুই মাস আগে লোহাগাড়া থানায় যোগ দেওয়া এসআই আজিজুল হক দায়িত্বনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে থানাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডিউটি শেষে আর জাগলেন না এসআই ব্যারাকে মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x