নাটোরে সাইক্লোন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করতে গিয়ে গ্রামীণ উন্নয়নকে বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নাটোর সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যেই বিএনপি সরকার দেশের ৬৮ হাজার গ্রামের অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।
চার কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সাইক্লোন সেন্টারের উদ্বোধন শেষে দুলু বলেন, প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং সকলকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে নিতে চায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ স্থানীয় নেতারা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন