Nagorik Somoy News

মোবাইলে আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে খালে পড়ে প্রাণ গেল যুবকের

মোবাইলে খেলা দেখার সময় দুর্ঘটনা খাল থেকে উদ্ধার যুবকের মরদেহ

নেত্রকোণার মোহনগঞ্জে মোবাইল ফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে খালে পড়ে আহাদ নূর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর শুক্রবার সকালে সাপমরা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আহাদ মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর এলাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে খালের পাড়ে বসে মোবাইলে ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। সাঁতার না জানায় আর তীরে ফিরতে পারেননি।

পরদিন থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মোবাইলে আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে খালে পড়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x