স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অভিযোগে দলের অন্তত ছয়জন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ব্রিটিশ রাজনৈতিক মহল ও গণমাধ্যমের অভিযোগ, ম্যাচ শেষে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’ লেখা ব্যানার প্রদর্শন করেন এবং ফকল্যান্ড ইস্যুতে স্লোগান দেন। বিষয়টি ফিফার রাজনৈতিক বার্তা নিষিদ্ধ সংক্রান্ত নিয়মের লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে।
ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা এড ডেভি ফিফা সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ফাইনালের আগেই ওই ছয় ফুটবলারকে নিষিদ্ধ করা উচিত।
ডেভি আরও বলেন, অতীতে একই ধরনের ঘটনায় শাস্তির নজির রয়েছে। তাই এ ক্ষেত্রেও ফিফার একই নীতি অনুসরণ করা উচিত।
এদিকে, বিতর্কিত ব্যানার হাতে থাকা কয়েকজন খেলোয়াড়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন