চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়ে মঞ্চ। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রত্যক্ষদর্শীদের মতে, অর্থমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপির বহু নেতা-কর্মী মঞ্চে অবস্থান নেন। বারবার মাইকিং করে অতিরিক্ত লোকজনকে নিচে নামার অনুরোধ করা হলেও অনেকে মঞ্চেই থেকে যান। পরে অর্থমন্ত্রীসহ আরও কয়েকজন মঞ্চে উঠতেই অতিরিক্ত চাপের কারণে সেটি ধসে পড়ে।
ঘটনার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঞ্চ ভেঙে যাওয়ার পরও অর্থমন্ত্রী ভাঙা কাঠামোর ওপর দাঁড়িয়ে প্রতীকীভাবে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন এবং পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ মঞ্চে ওঠায় এটি ভেঙে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানও নিশ্চিত করেছেন, ঘটনায় কেউ আহত হননি এবং সবাই নিরাপদে ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন