পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী ডিবি কার্যালয়ের সামনের সড়ক থেকে এএনএম জাহাঙ্গীর হোসেন (৬০) নামে ওই নেতাকে আটক করা হয়। তিনি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান জানান, বাউফল থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন বাউফলে বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগে দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মামলা করেন। ওই মামলায় এএনএম জাহাঙ্গীর হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।
বর্তমানে তাকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন