গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সংঘটিত এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে কবরস্থানের আগাছা পরিষ্কার করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে কবরের ভেতর পরীক্ষা করে দেখা যায়, সেখানে কোনো কঙ্কাল নেই।
খবরটি ছড়িয়ে পড়তেই নিহতদের স্বজন ও স্থানীয়রা কবরস্থানে ভিড় করেন। ঘটনাস্থলে কিছু জামাকাপড় এবং কবর খোঁড়ার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, অন্তত ৯টি কবর থেকে কঙ্কাল সরিয়ে নেওয়া হয়েছে। পরে কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিরা খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। কী উদ্দেশ্যে কঙ্কালগুলো চুরি করা হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কঙ্কাল চুরির ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন