ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুর রেলওয়ে স্টেশনে প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট আটকে ছিল ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর স্টেশনে পৌঁছায়। যাত্রী ওঠানামার পর ট্রেনটি স্টেশন ছাড়ার প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।
ঘটনার পর রেল কর্তৃপক্ষ ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে আসে। নতুন ইঞ্জিন সংযুক্ত করার পর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবারও যাত্রা শুরু করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্টেশনে পৌঁছানোর পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় ২ ঘণ্টা ১৭ মিনিট বিলম্বে স্টেশন ত্যাগ করে

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন