মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর ১৩ দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় দুই পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
জানা গেছে, দুই শিক্ষার্থী সাটুরিয়ার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসার আবাসিক শাখায় পড়াশোনা করতেন। প্রায় দুই সপ্তাহ আগে সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হন। এরপর আর মাদ্রাসা কিংবা নিজ নিজ বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ার আশায় তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিখোঁজের ঘটনার পরপরই সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে ১৩ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্বজনরা।
এ বিষয়ে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।
এদিকে দীর্ঘ সময় পেরিয়েও শিক্ষার্থীদের সন্ধান না মেলায় এলাকাজুড়েও উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দুই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করার দাবি জানিয়েছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন