Nagorik Somoy News

ফাইনালে উঠেই মেসির দৃঢ় বার্তা আমরা কাউকে কিছু প্রমাণ করতে নামিনি

সংগৃহীত ছবি

রুদ্ধশ্বাস লড়াই শেষে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি জানান, কঠিন মুহূর্তেও দলের আত্মবিশ্বাস অটুট থাকাই জয় এনে দিয়েছে।

শুরুতে পিছিয়ে পড়লেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের দুটি গোলেই সহায়তা করেন মেসি। তার নেতৃত্বে অসাধারণ প্রত্যাবর্তন করে ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

ম্যাচ শেষে মেসি বলেন, জাতীয় সংগীতের সময় থেকেই সবাই বুঝতে পেরেছিল এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো দেশের প্রত্যাশা পূরণ করতে পেরে তারা গর্বিত এবং আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের জন্য বড় অর্জন।

সমালোচকদের উদ্দেশে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, দলের কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকলেও তারা কখনো নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহ করেননি। একসঙ্গে খেললেই এই দল নিজেদের সেরাটা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মেসির ভাষায়, ম্যাচের কঠিন সময়ে আর্জেন্টিনা বিশ্বাস হারায়নি। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে দলটি।

বিশ্বকাপ শুরুর আগেই দলের ওপর তার পূর্ণ আস্থা ছিল জানিয়ে মেসি বলেন, এই দল শেষ পর্যন্ত শিরোপার জন্য লড়বে—এ বিশ্বাস তার শুরু থেকেই ছিল। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠাকে তিনি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

এবারের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি কঠিন হবে স্বীকার করে মেসি বলেন, স্পেন শক্তিশালী দল এবং ফাইনালটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফাইনালে উঠেই মেসির দৃঢ় বার্তা আমরা কাউকে কিছু প্রমাণ করতে নামিনি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x