সিলেটের বিশ্বনাথে এক নারীকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ওই নারী সিলেট নগরের চণ্ডীপুল এলাকা থেকে ছাতকের উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। চালক তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের একটি এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকেই কয়েকজন অবস্থান করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই নারীকে একটি রান্নাঘরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্তরা তার ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় পরে পুলিশকে বিষয়টি জানান ভুক্তভোগী। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন