মাংসের অস্বাভাবিক রং ও দুর্গন্ধ দেখে সন্দেহ হওয়ায় অভিযান চালিয়ে ভেজাল মাংস বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার।
অভিযানের সময় দোকানে সংরক্ষিত মাংসের রং অস্বাভাবিক এবং দুর্গন্ধযুক্ত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দোকানি সালফিন মিয়া জানান, তিনি বিভিন্ন স্থান থেকে অসুস্থ গরু কম দামে কিনে জবাই করে সেই মাংস কটিয়াদীতে এনে বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাজিতপুর উপজেলার একটি এলাকায় অসুস্থ গরু জবাই করে অটোরিকশায় করে মাংস কটিয়াদীতে আনা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন।
অভিযানে মাংস জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম জানান, নিয়ম অনুযায়ী যে স্থানে মাংস বিক্রি করা হবে, সেখানেই গরু জবাই করার নিয়ম রয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি অন্য জায়গায় গরু জবাই করে মাংস এনে বিক্রি করছিলেন। এর আগেও একই অভিযোগে তাকে জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন