Nagorik Somoy News

‘জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না’—ডা. শফিকুর রহমান

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে তাদের আত্মত্যাগ স্মরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১৬ জুলাই জাতির ইতিহাসে গৌরব ও বেদনার একটি দিন। বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং পরে তা গণআন্দোলনে রূপ নেয়।

তিনি আরও দাবি করেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদরা জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই তাদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন করা সম্ভব।

এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

‘জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না’—ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x